রাউজানের সাবেক এম.পি. এ বি এম ফজলে করিমসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবি চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ এবং পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দীন খানসহ ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


রবিবার (২৫ আগস্ট) দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন বিনাজুরী ইউনিয়নের বাসিন্দা ইসতিয়াক হোসেন ওরফে বজল। 

মামলার এজাহারে বলা হয়েছে, চাঁদা না দেয়ার কারণে আসামিরা বাদীর ঘরে হামলা চালিয়ে মারধর করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ আনা হয়েছে। 

চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত এ মামলায় আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য রাউজান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে মামলার বিষয়টি জানা গেছে।

এজাহারে আরও বলা হয়, ২০১৪ সালের ২ অক্টোবর আসামিরা বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সাবেক সংসদ সদস্য ফজলে করিমের নির্দেশে বাদীর ঘরে হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করা হয়। এ সময় বাদীর ঘর থেকে ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল চুরি করে নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

আপনার মোবাইল দিয়ে ইনকাম করতে এখানেই ক্লিক করুন

Post a Comment

0 Comments