হাটহাজারীতে বিএনপি নেতার লাশ উদ্ধার

হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ এলাকা থেকে দৌলত শরীফ (৫২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর ফতেয়াবাদ ধোপারদীঘির পাড়ে পরিত্যক্ত একটি ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।



দৌলত শরীফ পূর্ব গড়দুয়ারা গ্রামের হাজী আবদুল হামিদের ছেলে এবং গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে দৌলত শরীফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এর আগে মরদেহটি দোতলা ভবনটির নিচতলার মেঝেতে একটি সিএনজি অটোরিকশার পর্দার ওপর শোয়ানো অবস্থায় পাওয়া যায়।

হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দৌলত শরীফ হাটহাজারী সদর এলাকার কাচারি রোডে প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন এবং সেখানে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। পুলিশ আরও জানায়, শরীফের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার শার্টে বমির আলামত ছিল। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার বিকেলে দোকানের জন্য মালামাল কিনতে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এবং এতে তার মৃত্যু হয়। তবে ঘটনার তদন্ত চলছে, এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার হাতের মোবাইল দিয়ে ইনকার করুন সহজেই


                                


Post a Comment

0 Comments