ভিজিট ভিসায় দুবাই প্রবেশে নিয়মের কড়াকড়ি

 দুবাইয়ে এক সময় খুব সহজে ভিজিট (ভ্রমণ) ভিসায় প্রবেশ করা গেলেও এখন থেকে কঠিন হয়ে গেছে সেটিও। এখন থেকে দুবাই ঢুকতে হলে বেশ কিছু শর্ত বা নিয়ম মানতে। ইতিমধ্যে এসব শর্ত না মানায় বেশ কয়েক যাত্রী আটকা পড়েছে বলেও জানা গেছে।

ভ্রমণ পিয়াসুদের পছন্দের তালিকার প্রথম সারিতেই বলা যায় বুর্জ খলিফার দেশটি। কি নেই এখানে! বিলাশবহুল আকাশচুম্বী অট্টালিকা, সমুদ্র সৈকত,পাঁচ তারকা হোটেল,বিলাশবহুল জীবনমান থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যেরও কমতি নেই এই শহরটিতে। নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রেও প্রশাসনের রয়েছে প্রচুর নাম-ডাক। তাই বলা যায়, পুরো বছরজুড়ে পর্যটকদের নিয়মিত ভিড় দেখা যায় আমিরাতের প্রতিটি প্রদেশে।


তবে এখন থেকে দুবাইয়ে ভ্রমণে গেলে সব দেশের নাগরিকদের মানতে হবে বেশ কিছু নিয়ম। ভ্রমণ ভিসার যাত্রীদের এখন থেকে নগদ বা ক্রেডিট কার্ডে তিন হাজার দেরহাম বা যেকোনো দেশের সমপরিমাণ অর্থ থাকতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৬ হাজার টাকা। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস।

আগে ভ্রমণ ভিসার যাত্রীরা আমিরাতে প্রবেশের টিকিট সঠিক দেখালেও দেশে ফেরত আসার টিকিটটি অনেক সময়ই দেখাতো ভুয়া বা ডামি টিকিট। তাই এখন থেকে থাকতে হবে বৈধ রিটার্ন টিকিট। যেখানে থাকা হবে সেই স্থানের প্রমাণও দেখাতে হবে। বন্ধু বা আত্বীয় স্বজনের বাসার বৈধ কাগজপত্র দেখাতে হবে। আবার হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও পেমেন্টসহ বৈধ কাগজ হতে হবে। প্রয়োজনবশত বিমানবন্দর কর্তৃপক্ষ বৈধতা প্রমাণের জন্যে হোটেলেও সত্যতা যাচাই করবে।

আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, কিছু যাত্রী এসব নিয়ম বা শর্ত না মানায় ভারতীয় বিমানবন্দরে তাদের যাত্রা আটকানো হয়েছে। অন্যদিকে একই সমস্যায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েছে বলে জানা যায় কিছু যাত্রী। তাই এখন থেকে ভ্রমণকারীদের এসব শর্ত মেনে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


Post a Comment

0 Comments